1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রে মাঝ-আকাশে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে মাঝ-আকাশে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে মাঝ-আকাশে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মাঝ-আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি উড়োজাহাজের একজন পাইলট নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। রোববার নিউ জার্সির হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

হ্যামন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল বলেছেন, স্থানীয় সময় রোববার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে উড়োজাহাজ দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, দুটি উড়োজাহাজের সংঘর্ষের পর একটি উড়োজাহাজ দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাজের আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের ওপর মাঝ-আকাশে একটি এনস্ট্রম এফ–২৮এ উড়োজাহাজের সঙ্গে আরেকটি এনস্ট্রম ২৮০সি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। উভয় উড়োজাহাজে কেবল পাইলটই ছিলেন। তাদের একজন নিহত হয়েছেন। এছাড়া অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।দুর্ঘটনাস্থলের কাছে একটি ক্যাফের মালিক সাল সিলিপিনো বলেন, ওই দুই পাইলট নিয়মিত তার রেস্তোরাঁয় আসতেন এবং প্রায়ই একসঙ্গে নাশতা করতেন। তিনি বলেন, তিনি ও অন্য ক্রেতারা উড়োজাহাজ দু’টিকে উড্ডয়ন করতে দেখেছিলেন। এরপর একটি উড়োজাহাজ নিচের দিকে পাক খেতে শুরু করে, তার পরপরই অন্যটিও একইভাবে নেমে আসে।বিজ্ঞাপন

তিনি বলেন, এটা ভীষণ ধাক্কা দেওয়ার মতো। ঘটনাটি ঘটার পর থেকে আমি এখনো কাঁপছি।

হ্যামন্টনের বাসিন্দা ড্যান ডেমশেক স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি১০-কে বলেন, তিনি ব্যায়ামাগার থেকে বের হচ্ছিলেন, এমন সময় ব্যাপক শব্দ শুনতে পান এবং দুটি উড়োজাহাজকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে দেখেন।

তিনি বলেন, সঙ্গে সঙ্গেই প্রথম উড়োজাহাজটি সোজা অবস্থা থেকে উল্টে গিয়ে দ্রুত ঘুরতে শুরু করে এবং আকাশ থেকে নিচে পড়তে থাকে। এরপর মনে হলো দ্বিতীয় উড়োজাহাজটি কিছুক্ষণের জন্য ঠিকই ছিল। তারপর আরেকটি বিকট শব্দ বা এমন কিছু শোনা গেল… এরপর সেটিও দ্রুত ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করে।

হ্যামন্টন নিউ জার্সির দক্ষিণাঞ্চলের আটলান্টিক কাউন্টিতে অবস্থিত প্রায় ১৫ হাজার মানুষের একটি শহর। এটি ফিলাডেলফিয়া থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ফ্রিল বলেন, এই উড়োজাহাজ দুর্ঘটনার কারণ জানতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করবে।

এফএএ ও এনটিএসবির সাবেক দুর্ঘটনা তদন্তকারী কর্মকর্তা অ্যালান ডিল বলেন, তদন্তকারীরা প্রথমেই দুই পাইলটের মধ্যে কোনও যোগাযোগ হয়েছিল কি না এবং তারা একে অপরকে দেখতে পেয়েছিলেন কি না—তা পর্যালোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!