1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংসদ নির্বাচন : স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সংসদ নির্বাচন : স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ৫৬টি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীক ব্যতীত স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকূলে বরাদ্দ দেওয়া যাবে।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থীর অনুকূলে সংরক্ষিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের মধ্যে রয়েছে — মোটরসাইকেল, আলমিরা, ট্রাক্টর, মগ, উট, টেলিফোন, মাইক, কলস, ড্রেসিং টেবিল, ময়ূর, কলার ছড়ি, ঢেঁকি, মোবাইল ফোন, কাপ-পিরিচ, তালা, কুমির, থালা, কম্পিউটার, দালান, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চিরুনি, চিংড়ি, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, দোতলা বাস, দোলনা, পাগড়ি, মোড়া, মোরগ, রেল ইঞ্জিন, লিচু, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, ফুটবল, সূর্যমুখী, ফুল, হরিণ, হাঁস, বক, বালতি, বেবি টেক্সি, টেবিল, বৈদ্যুতিক পাখা, টেবিল ল্যাম্প, বৈদ্যুতিক বাল্ব, টেবিল ঘড়ি, হ্যান্ডশেক, হুঁকা ও হেলিকপ্টার।

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের তালিকা থেকে কোনো প্রতীক যদি নতুন কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অনুকূলে সংরক্ষিত হয়, তাহলে সেটি আর স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দযোগ্য থাকবে না। এই নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও ঠিকানাসহ হালনাগাদ তালিকাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একইসাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের কাছেও পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!