1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম-১০ : দলবল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিএনপি প্রার্থী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রাম-১০ : দলবল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিএনপি প্রার্থী

প্রতিনিধি

চট্টগ্রাম-১০ : দলবল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিএনপি প্রার্থী
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবে— এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তবুও শতাধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান সাঈদ আল নোমান।

জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন দাখিল করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান চট্টগ্রাম-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। তার সঙ্গে ছিলেন শতাধিক নেতাকর্মী। এ সময় পুলিশ বাঁধা দিলে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে সাঈদ আল নোমান কয়েকজনকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন।

নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তার প্রস্তাবক, সমর্থকসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবে না; এ সময় কোনো ধরনের মিছিল-শোডাউন করলে আচরণবিধি লঙ্ঘন হবে। লঙ্ঘন করলে অনধিক ৬ মাস কারাদণ্ড, অনধিক এক লাখ টাকা আর্থিক জরিমানা, বা উভয় হতে পারে।

এ বিষয়ে জানতে প্রার্থী সাঈদ আল নোমানকে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দিনের মুঠোফোনে কল করা হলে তার একান্ত সচিব জানান, ‘স্যার (বিভাগীয় কমিশনার) মনোনয়নপত্র জমা নিয়ে ব্যস্ত আছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি কথা বলবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!