1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

প্রতিনিধি

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতাকর্মীরা  সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের হাতে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।

একই আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ওই আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু। একই সময়ে ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন এবং ফেনী-৩ আসনে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আরও একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটি দলের অনুমতি নিয়েই করা হয়েছে। তবে নেত্রীর বিকল্প কেউ নেই, তার অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন মাঠে না থাকলেও নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে।

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ আসন থেকে বিপুল ভোটে বারবার নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি বেগম খালেদা জিয়াকে সহযোগিতা করার জন্য কাজ করব।

এর আগে ফেনীর তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন এবং ফেনী-৩ আসনে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!