1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লিফটম্যান গুরুতর আহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লিফটম্যান গুরুতর আহত

প্রতিনিধি

রাজধানীর কদমতলীর জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আল আমিন (২২) নামে এক লিফটম্যান গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহত আল আমিন কুমিল্লার হোমনা উপজেলার কামারকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। তিনি জুরাইন এলাকায় ভাড়া থাকেন। আহতের বোন আসমা বেগম জানান, আমার ভাই একটি অ্যাপার্টমেন্ট ভবনে লিফটের অপারেটর হিসেবে কর্মরত আছেন। গত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে জুরাইনের চেয়ারম্যান বাড়ির সামনে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন আমার ভাইয়ের পথরোধ করে দাঁড়ায়। কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে তারা আমার ভাইয়ের কোমরে ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তারা আমার ভাইয়ের কাছে থাকা একটি স্মার্টফোন ও নগদ ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে আমরা খবর পেয়ে দ্রুত আমার ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাতে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। আমরা আহতদের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আমরা বিষয়টি কদমতলী থানাকে অবহিত করেছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!