1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘোষণা দিলে আর ফেরার সময় থাকবে না’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ঘোষণা দিলে আর ফেরার সময় থাকবে না’

প্রতিনিধি

ঘোষণা দিলে আর ফেরার সময় থাকবে না’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শহীদ হাদি চত্বর (শাহবাগ মোড়) অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগে একে একে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। দুপুর ২টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যোগ দেন।

এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনকারীরা ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’ ইত্যাদি স্লোগান দেন।অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা তো একদিন রাস্তায় আসি নাই। যদি ক্ষমতার চিন্তা করতাম, তাহলে জানাজার ময়দানেই ঘোষণা দিয়ে দিতাম।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেই নাই, তার মানে এখনো সুযোগ আছে। কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দিই, তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শত্রুরা চায় আমাদের মাঝে নিজেদের লোক ঢুকিয়ে ভাঙন ধরাতে। কিন্তু কোনো লাভ হবে না। কারণ এখানে যারা আছে, তারা এই মাইকের বাইরে কারো কথা শুনতে চায় না।

উপদেষ্টাদের বিষয়ে তিনি বলেন, আমরা কারো সঙ্গে আপস করছি না। উপদেষ্টাদের সঙ্গে হবে সৌজন্যমূলক কথা। কিন্তু এখানে প্রাধান্য পাবে জনগণের কথা।

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান ইনকিলাব মঞ্চের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!