1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেন লিংকন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেন লিংকন

প্রতিনিধি

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেন লিংকন
জাতীয় পার্টি (কাজী জাফরের অংশ) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব আহসান হাবীব লিংকন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়টি তিনি গতকাল রাতে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন এবং একই সঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

আগামীকাল (সোমবার, ২৯ ডিসেম্বর) তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। ফেসবুক পোস্টে লিংকন লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তিনি দাবি করেন, বিএনপি ও জাতীয় পার্টি উভয় পক্ষ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি অতীতে গ্রেপ্তার, কারাবরণ, হামলা ও মামলার বর্ণনা দিয়ে লেখেন, এসব ত্যাগের পরও তার প্রতি ন্যায়বিচার হয়নি। এ অবস্থায় তিনি দল ত্যাগ করে জনগণের আদালতের মুখোমুখি হওয়ার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লিংকন ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা জনগণের রায়ের ওপরই নির্ভর করবে।

উল্লেখ্য, আহসান হাবীব লিংকন ১৯৮৮ সালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!