1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

প্রতিনিধি

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সর্বস্তরের ছাত্র-জনতা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিক থেকেই শাহবাগে শহীদ হাদি চত্বরে একে একে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

এর আগে শনিবার রাতে এক ঘোষণায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রোববার দুপুর ২টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের কথা জানান।

তিনি বলেন, ‘রোববার দুপুর ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগসহ সারা দেশের ৮টি বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।’

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো মৃত্যুকে ভয় করি না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এই ময়দানে দাঁড়িয়ে আছি। মৃত্যু আমাদের ভয় দেখাতে পারবে না। ইনসাফের এই লড়াই আমরা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমাকে যদি শহীদ করা হয়, আমার পর যিনি আসবেন, তিনিও শহীদ না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাবেন। ইনসাফের এই আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!