1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সাবেক যুবদল নেতার মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সাবেক যুবদল নেতার মৃত্যু

প্রতিনিধি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সাবেক যুবদল নেতার মৃত্যু
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্যসচিব আজম সোহেল মারা গেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পতেঙ্গার চরপাড়া আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজম সোহেল বন্দরটিলা এলাকার জাহাঙ্গীর সওদাগরের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার জোহরের নামাজের পর বন্দরটিলা আলীশাহ জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্যসচিব আ জ ম সোহেল গতকাল রাত আড়াইটার সময় কাঠঘর আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত পাশে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!