1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩০০ ফিটে গাছ লাগাল বিএনপি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

৩০০ ফিটে গাছ লাগাল বিএনপি

প্রতিনিধি

স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পরিবেশ উজ্জীবিত করতে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এসব গাছ লাগানো হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সবার আগে বাংলাদেশ ব্যানার টানানো পিকআপে রাখা গাছগুলো পূর্বাচলের ৩০০ ফিট সড়কের দুপাশে লাগাতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ২৫ ডিসেম্বর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের লাখো নেতাকর্মীর সমাগম হয় ৩০০ ফিট এলাকায়। ফলে জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতায় নামে দলটি। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ওই সময় ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের ঘোষণা দেন তিনি। এরই ধারাবাহিকতায় এ কার্যক্রম সম্পন্ন করে বিএনপি। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষ্যে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়। ওই দিন লাখো মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেন বিএনপির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!