1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় লাখো নেতাকর্মী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় লাখো নেতাকর্মী

প্রতিনিধি

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় লাখো নেতাকর্মী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীরা ভিড় করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে প্রায় লাখো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটল পর্যন্ত প্রায় লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। তাই আমরা দুপুর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীরা উপস্থিত আছি। এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের বলে জানান তিনি।

অপরদিকে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, আমরা এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আমাদের নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন এবং তিনি সাভারে আসছেন। তাই আমাদের নেতাকে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ এসে ভিড় করেছে।

মামুন হোসেন নামে এক কর্মী বলেন, আমাদের নেতা সাভারে আসছেন- এটা আমাদের জন্য ভাগ্যের। তাই আমরা সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছি।

এর আগে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

পরে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!