1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩০০ বার কুপিয়ে যুবককে হত্যা, দেলু বাহিনীর প্রধান দেলোয়ার কারাগারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

৩০০ বার কুপিয়ে যুবককে হত্যা, দেলু বাহিনীর প্রধান দেলোয়ার কারাগারে

প্রতিনিধি

৩০০ বার কুপিয়ে যুবককে হত্যা, দেলু বাহিনীর প্রধান দেলোয়ার কারাগারে
নোয়াখালীর বেগমগঞ্জে ৩০০ বার কুপিয়ে যুবককে হত্যার ঘটনার প্রধান আসামি দেলু বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বেগমগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ সিপিসি-৩।

দেলোয়ার হোসেন দেলু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বেপারী বাড়ির ছায়েদুল হক ছাদুর ছেলে।

জানা যায়, দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগীরা এক যুবককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ৩০০ কোপের অধিক কুপিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন। ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

র‍্যাব জানায়, দেলোয়ার হোসেন দেলু স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান ও দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা স্বীকার করেছে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হোসেন দেলু আইনের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আমরা তার সহযোগীদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছি। সে ছিল মামলার প্রধান আসামি। তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। র‍্যাব-১১, সিপিসি-৩ নিয়মিত অভিযান চালিয়ে পলাতক আসামিদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা রক্ষা করে আসছে এবং এটি অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!