1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের সংবর্ধনায় আসতে গিয়ে কুমিল্লায় বাস দুর্ঘটনা, আহত ৩২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

তারেক রহমানের সংবর্ধনায় আসতে গিয়ে কুমিল্লায় বাস দুর্ঘটনা, আহত ৩২

প্রতিনিধি

তারেক রহমানের সংবর্ধনায় আসতে গিয়ে কুমিল্লায় বাস দুর্ঘটনা, আহত ৩২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসতে গিয়ে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দুর্ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে যাওয়া বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের উপর উঠে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন গুরুতরভাবে আহত হন।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, উত্তর ফকিরপুর নিবাসী জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

বাসের যাত্রী নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল বলেন, হঠাৎ বাসটি কেঁপে ওঠে, তারপরই বিকট শব্দে সড়ক বিভাজনের উপরে উঠে যায়। মুহূর্তেই চারদিকে চিৎকার আর আর্তনাদ শুরু হয়। দুর্ঘটনায় আহত অন্য প্রায় ৩০ জন নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ টি অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমরা সবাই নোয়াখালী ফিরছি।

আরেক প্রত্যক্ষদর্শী সৈকত বলেন, যাত্রার শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু বাগমারা বাজার এলাকায় পৌঁছানোর পরই দুর্ঘটনাটি ঘটে। যদি স্থানীয়রা দ্রুত সাহায্যে না আসতেন, ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারত।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রাপথে আমাদের নেতাকর্মীদের বহনকারী একটি ৪২ আসনের বাস কুমিল্লার বাগমারা বাজারের সামনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জামাল ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান  বলেন, খুশির এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য গভীর বেদনার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দ্রুত অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। আহত সবাই আমার অত্যন্ত কাছের ও প্রিয় নেতাকর্মী। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!