1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনসিপি নেতা গুলিবিদ্ধ, সেই তন্বীসহ ৮ জনকে আসামি করে মামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

এনসিপি নেতা গুলিবিদ্ধ, সেই তন্বীসহ ৮ জনকে আসামি করে মামলা

প্রতিনিধি

এনসিপি নেতা গুলিবিদ্ধ, সেই তন্বীসহ ৮ জনকে আসামি করে মামলা
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় মোসা. তনিমা তন্বীসহ অজ্ঞাত ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আহত মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে এই মামলা করেন।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মোতালেবকে গুলির ঘটনায় তন্বীসহ ৮৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মোতালেবের স্ত্রী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তন্বী অসুস্থ বোধ করায় আজ বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এনসিপি নেতা মোতালেবের ওপর গুলিবর্ষণের ঘটনার পর থেকে আমরা মাঠে কাজ করছি। এ ঘটনায় ওই বাড়ির বরাদ্দ থাকা তন্বীকে আমরা আইনের আওতায় এনেছি। জিজ্ঞাসাবাদ করেছি।

তিনি বলেন, ঘটনার আগের রাতে ৩ জন সেখানে ছিল। ঘটনার দিন ভোরে ৭/৮ জন সন্ত্রাসী এসে মোতালেবকে জিম্মি করে। তাকে মারধর করে, হাত-পা বাঁধে এবং তার কাছ থেকে টাকা দাবি করে। এটা আমরা জানতে পেরেছি।

বাদীর দেওয়া তথ্যমতে, সন্ত্রাসীরা মোতালেবের কাছে বলে তোমার কাছে ১০ হাজার পিস ইয়াবা আছে এবং তাকে ভয় দেখানোর জন্য তারা গুলি করে। গুলির পর ঘটনাস্থল ত্যাগ করে। পরে মোতালেবের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তি ছিল তাকে হাসপাতালে নিয়ে যায়। যেসব সন্ত্রাসীরা গুলি করেছে এবং যারা তার কাছে টাকা চেয়েছিল, স্বল্প সময়ের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!