1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবিনাদের জন্য দুই নারী ইরানি কোচ নিয়োগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সাবিনাদের জন্য দুই নারী ইরানি কোচ নিয়োগ

প্রতিনিধি

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফে ফুটসালেও গুরুত্ব দিচ্ছে। ২০১৮ সালে এশিয়ান নারী ফুটসাল বাছাইয়ের পর বাংলাদেশ নারী দল আর কোনো টুর্নামেন্ট খেলেনি। সাত বছর পর আগামী মাসে থাইল্যান্ডে সাফ ফুটসালে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এজন্য ইতোমধ্যে সাবিনারা অনুশীলন করছেন। আজ (সোমবার) নারী দলের জন্য দুই জন ইরানি কোচও এসেছেন। একজন অনুশীলনেও ছিলেন।

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘মিত্রা চিনসারি সহকারী ও মাহানাজ আশতে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করবেন। দুই জনই ইরানি কোচ। তারা সাফ পর্যন্ত বাংলাদেশ নারী দলের সঙ্গে থাকবেন।’ বাংলাদেশ নারী ফুটবলে বিদেশি নারী কোচ কখনও কাজ করেনি। ফুটসালে পুনরায় যাত্রা শুরুর পরপরই আসলেন দুই নারী কোচ।

ইরানের দুই নারী কোচ আসলেও হেড কোচের দায়িত্বে থাকছেন পুরুষ ফুটসাল দলের সাঈদ খোদারাহমি। এ নিয়ে ইমরান বলেন, ‘সাঈদ অত্যন্ত অভিজ্ঞ কোচ। টুর্নামেন্টের সূচিতে একদিন পুরুষদের ম্যাচ, আরেকদিন মেয়েদের। এতে দুই দলে কোচিং করাতে অসুবিধা হবে না। টুর্নামেন্টের বাধ্যবাধকতা না থাকলেও মেয়েদের দলকে পর্যাপ্ত সহায়তা করতে নারী দলে দু’জন কোচিং স্টাফ এনেছি। দু’জনই ইরান থেকে এসেছে, যেন সাঈদের সঙ্গে বোঝাপড়া ভালো হয়।’

বাংলাদেশ পুরুষ ফুটসাল দল এবার প্রথমবারের মতো এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের বাছাই খেলেছে। এএফসির গাইডলাইন অনুযায়ী ফুটসালের কোচিং সনদপ্রাপ্ত কোচ প্রয়োজন ছিল। যা বাংলাদেশের কারও ছিল না। এজন্য বাফুফে ইরানি কোচ সাঈদকে এনেছিল। তার চুক্তি শেষ হলেও সাফ টুর্নামেন্ট পর্যন্ত নবায়ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!