1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শতবর্ষী মাকে নিয়ে বিধবা মেয়ের করুণ জীবনযাপন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শতবর্ষী মাকে নিয়ে বিধবা মেয়ের করুণ জীবনযাপন

প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের পশ্চিম মাদারপুর গ্রামের শতবর্ষী ছামিরন বেগমের জীবন চলছে খুবই কষ্টে। বয়সের ভাঁজে নুয়ে পড়া এই নারী একসময় স্বামী-সন্তান নিয়ে সুখেই ছিলেন। স্বামী বচন আলী পানের ব্যবসা করতেন। ছিল জমিজমাও। কিন্তু স্বামীর মৃত্যুর পরই বদলে গেছে সবকিছু। দুই মেয়ের বিয়ের পর একা হয়ে পড়েন ছামিরন বেগম। একা থাকার কারণে নিজের বাড়ি ছেড়ে আশ্রয় নেন বিধবা মেয়ের মেয়ের বাড়িতে। সেই থেকে মা-মেয়ের চলছে অভাবের সংসার।

ছামিরনের কোনো ছেলে নেই। আছে মাত্র দুই মেয়ে। এর মধ্যে বড় মেয়ে বৈদিয়া খাতুনও (৭৫) অসুস্থ। তিনিও স্বামীহারা হয়েছেন দুই বছর আগে। তিনিই বর্তমানে মায়ের সব দায়িত্ব বহন করছেন। অভাব অনটনের মধ্যেও চেষ্টা করছেন মায়ের সেবা যত্ন করার।
তবে মা ছামিরন ও মেয়ে বৈদিয়া থাকার মতো কোনো জায়গা নেই। নেই ঘরও। নিয়মিত তিনবেলা খাবারও খেতে পারেন না তারা। নিজে হাটা চলাও করতে পারেন না। মেয়ের সহায়তায় কোনো মতে দিন কাটে তার।
ছামিরন ঢাকা পোস্টকে বলেন, আমার কিছুই নাই। ঘর নাই, খাবার নাই, ওষুধ নাই। আমার জন্য এগুলোর ব্যবস্থা করে দেন। আমি বেশি কথা কইতে পারি না।

বড় মেয়ে বৈদিয়া খাতুন বলেন, আমার মা অনেক অসুস্থ। আমি অভাবি মানুষ। স্বামী মারা গেছে দুই বছর হলো। ছেলে মেয়েরা যতটুকু দেয়, সেটা দিয়ে মাকে চালাই। না পারলে অন্যের বাড়ি থেকে সাহায্য নিয়ে মাকে খাবার দেই।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ছামিরন খুব কষ্টে দিন পার করছেন। শেষ জীবনে তার জন্য একটা ঘর, খাবার আর চিকিৎসার ব্যবস্থা অত্যন্ত জরুরি। সরকার বা সমাজের কেউ এগিয়ে এলে তাদের পরিবারের জন্য আশীর্বাদ হতো।

বিষয়টি নজরে আসার পর ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ঢাকা পোস্টকে বলেন, আমি ফেসবুকে তার বিষয়ে পোস্ট দেখেছি। তার জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি একটি খাট এবং ঘরের জন্য টিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!