1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

প্রতিনিধি

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো’, ‘দিল্লি না ঢাকা’, ‘হাদি না মোদি’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতে এফবিআইসহ আন্তর্জাতিক পেশাদার ও নির্ভরযোগ্য সংস্থাগুলোকে এই মামলার তদন্তে যুক্ত করার দাবি জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ইনকিলাব মঞ্চ এখনো পর্যন্ত সরকারকে সাহায্য করে যাচ্ছে এক শর্তে যাতে যেই উদ্দেশ্যে ওসমান হাদীকে হত্যা করা হয়েছে, আওয়ামী দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য যে ষড়যন্ত্র করছে সেটা যাতে সফল না হয়। এটা আমরা হতে দিচ্ছি না মানে এই না যে আমাদের ঠেকা আছে এই সরকারকে বসিয়ে রাখার। আমরা এটা করছি যাতে দেশ অস্থিতিশীল না হয়, নির্বাচনটা হয়।

তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, আপনি ৯০ দিনের কীসের ভোগীযোগী বোঝান? আপনি ক্ষমতায় থাকবেন আর এক মাস। এক মাসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার কার্য সম্পন্ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!