1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা

প্রতিনিধি

ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

উপদেষ্টা ওই পোস্টে লেখেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০২২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।

এর আগে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ইনকিলাব মঞ্চের এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে এবং দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে এর সঙ্গে যুক্ত করেন।

তিনি আরও বলেন, বিকেল ৩টায় আমরা একটি বিক্ষোভ মিছিল ডেকেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। সেই বিক্ষোভের পর আমরা কর্মসূচি ঘোষণা করব– এই সরকারের সঙ্গে রয়েছি নাকি সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব।

এসময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!