1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুরো ইউক্রেন দখলের লক্ষ্য এখনো বাদ দেননি পুতিন, চান ইউরোপের অংশও - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

পুরো ইউক্রেন দখলের লক্ষ্য এখনো বাদ দেননি পুতিন, চান ইউরোপের অংশও

প্রতিনিধি

ইউক্রেন পুরোটা এবং ইউরোপে যুক্ত হওয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কিছু ভূখণ্ড দখল করার লক্ষ্য পুতিন এখনো বাদ দেননি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংশ্লিষ্ট ছয়টি সূত্র এ তথ্য জানিয়েছেন বলে রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন বছর ধরে দেশটিতে যুদ্ধ করছে তার সেনারা।
তবে যুক্তরাষ্ট্র এ যুদ্ধ এখন বন্ধ করার চেষ্টা করছে। যদি তাদের শর্ত অনুযায়ী যুদ্ধ শেষ হয় তাহলে পুতিনকে তার চাহিদার চেয়ে কম ভূখণ্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।

পুতিনকে নিয়ে যুক্তরাষ্ট্র যেসব গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে সেগুলো থেকে জানা গেছে এ তথ্য। এরমধ্যে সর্বশেষ প্রতিবেদন গত সেপ্টেম্বর মাসে তৈরি করা হয়েছে।
পুতিন দাবি করে থাকেন ইউরোপের দেশগুলোর জন্য তিনি হুমকি না। তবে মার্কিনিদের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে উল্টো কথা।

যুক্তরাষ্ট্রের হাউজ ইন্টিলিজেন্স কমিটির ডেমোক্র্যাটিক সদস্য মাইক কুইগলে রয়টার্সকে বলেছেন, “গোয়েন্দা তথ্য সবসময় এক, পুতিন আরও ভূখণ্ড চান। ইউরোপীয়রা এটি মনে করে। পোল্যান্ডের মানুষও একই জিনিস মনে করে। বাল্টিক অঞ্চলের দেশগুলো মনে করে তাদের ওপর প্রথম হামলা হবে।”
বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এরমধ্যে দনবাসের বেশিরভাগ অংশ তাদের দখলে। তবে পুতিন দনবাস পুরোটা চান। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতে রাজি হচ্ছেন না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!