1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি

গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা টার্মিনালের পূর্ব পাশে এ ঘটনা। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পল্লীবিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি চুরির উদ্দেশ্যে আসে চোর চক্রের সদস্যরা। এ সময় বিদ্যুতের কিছু তার কাটলে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চোর মারা যায়। সকালে পথচারীরা বিদ্যুতের তার কাটাছেঁড়া অবস্থায় দেখতে পেয়ে এগিয়ে গেলে মরদেহটি দেখতে পান।

কালিয়াকৈর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছে। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!