1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পল্লবী-উত্তরায় পুলিশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পল্লবী-উত্তরায় পুলিশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর পল্লবী ও উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. মাজম (৩১), মো. লামিন (৩৫), সোলাইমান আহম্মেদ (২০), মো. রাব্বি (১৯), মো. পুতুল (৪৫), মো. সাকিব হোসেন (২৫), মো. পাপ্পু (৩৫), ইব্রাহিম শেখ (২৯), ফেকু (৩০), সাগর সরকার (২৫), সুজন (২২), আনোয়ার হোসেন (৩৫), ইশাকুল ইসলাম জিসান (২৪), আবব্রাহাম হোসেন আবির (২১), আবুল হোসেন (৩৫), আবুল হোসেন (২৬) ও আব্দুল গাফফার (৪৫)।

অন্যদিকে, উত্তরা পশ্চিম থানা পুলিশের বরাতে তিনি বলেন, থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রনি আকন্দ (২৯), আকাশ (২২), জাকির (৪০), বিল্লাল হোসেন (২৬), ইউসুফ (৩০), তানজিল খান (২৫), সাফিন বিন সাত্তার (২৩), গোলাম কিবরিয়া (২৬), নয়ন সরদার (২৩), জনি (৩২), মোখছেদুল মমিন (২৭), তাজিম মিয়া (২২), জয়নাল আবেদীন (২৮) ও রনি গাজী (২৬)।

গ্রেপ্তার প্রত্যেকেই নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!