1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওসমান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক ১১টায় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ওসমান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক ১১টায়

প্রতিনিধি

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে কি না- এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশ্লেষণে সোমবার বেলা ১১টায় আবারও জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড। বিদেশে উন্নত চিকিৎসাসহ রোগীর সার্বিক চিকিৎসা পরিকল্পনা এবং এই পরিস্থিতিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। তিনি জানান, আজ বেলা ১১টায় মেডিকেল বোর্ড আবারও জরুরি মিটিং ডেকেছে। সেখানে রোগীর বর্তমান শারীরিক অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে।

ডা. আব্দুল আহাদ বলেন, বিদেশে নেওয়াসহ সামগ্রিক বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আজ সিদ্ধান্ত জানাবে। বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্সের ওপরই নির্ভর করছে।

মেডিকেল বোর্ডের বৈঠক শেষে রোগীর সর্বশেষ অবস্থা ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!