1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের লটারিতে বালকের নাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের লটারিতে বালকের নাম

প্রতিনিধি

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের লটারিতে বালকের নাম
নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তির লটারির তালিকায় এক বালকের নাম প্রকাশ করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা সমালোচনা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরাসহ সচেতন মহল।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে লটারির তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের তালিকার ৫তম স্থানে ওয়াহিদ বিন মেহেদি মাহিদের নাম দেখা যায়। ওই তালিকায় তার বাবার নাম মেহেদি হাসান ও মায়ের নাম মাহমুদা বেগম উল্লেখ করা হয়েছে।

সাধারণত বালিকা বিদ্যালয়ে মেয়েদের ভর্তির কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু বালিকা বিদ্যালয়ে বালকের নাম আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওয়াহিদ বিন মেহেদি মাহিদের মা মাহমুদার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কথা বলতে চাননি।

আরিফ ইসলাম নামে এক অভিভাবক বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সফ্‌টওয়্যারের এ ভুল গতবার আমরা দেখেছিলাম। আর যাতে এমন না হয় সেটি করা উচিত।

আরেক অভিভাবক সুলতানা বেগম বলেন, শিক্ষার্থীদের ভর্তির শুরুতে এমন কাজ মানসিকভাবে তাদের দুর্বল করে দেয়। এজন্য ভর্তির এসব বিষয় কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিত।

নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভর্তি কমিটির সদস্য ইমরান আলি বলেন, ওই শিক্ষার্থী যে কম্পিউটারের দোকানে আবেদন করেছে সেই ভুল করেছে। তাছাড়া ঢাকা থেকে সফ্‌টওয়্যারটার উন্নতি করতে পারেনি। বালিকা বিদ্যালয়ে বালক আবেদন করলে সেটি রিজেক্ট হওয়ার কথা কিন্তু সেটি হয়নি। তাছাড়া বালিকা বিদ্যালয়ে বালকের ভর্তির কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!