1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ শে ডিসেম্বর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ শে ডিসেম্বর

স্টাফ রিপোর্টার মোঃ রিমন শিকদার

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ শে ডিসেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, দলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানানো হবে।

২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং সেই দেশেই অবস্থান করছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হয় এবং কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকে দেশে ফেরার বিষয়টি সরগরম ছিল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবনতি দেখা দিলে ধারণা করা হচ্ছিল, তারেক রহমান দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। লন্ডন থেকে তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেন, এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও রয়েছে। তবে সিদ্ধান্ত গ্রহণ এককভাবে আমার হাতে নয়।

তিনি আরও জানান, রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি যখন উপযুক্ত পর্যায়ে পৌঁছাবে, তখন স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষা শেষ হবে। সরকার বিভিন্ন পর্যায়ে জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো বাধা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!