1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ

প্রতিনিধি

পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল তারা।

আজ (শুক্রবার) কক্সবাজারে আগে ব্যাট করতে নেমে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জিতে গেছে পাকিস্তান। এদিন স্বাগতিক নারীদের ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। উদ্বোধনী জুটিতে ১৪ রান তোলার পর সাজঘরে ফেরেন ওপেনার মায়মুনা নাহার। পরে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন অচেনা জান্নাত, সাদিয়া ইসলাম, ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার।

মাত্র ৩১ রানে ৫ উইকেট হারানোর পর ২২ রানের জুটি গড়েন হাবিবা ইসলাম ও সাদিয়া আক্তার। শেষ পর্যন্ত ৯০ এর আগেই অলআউট হয় বাংলাদেশ। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেন সাদিয়া আক্তার। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ ৩ উইকেট ও রোজিনা আকরাম শিকার করেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন অতশী মজুমদার। পরে দ্রুতই দ্বিতীয় উইকেটের দেখা পায় তারা। রানআউটে কাটা পড়েন ৮ বলে ১০ রান করা রাহিমা সাঈদ। এরপর ৩৭ রানের জুটি গড়েন কমল খান ও আকসা হাবিব। ২১ রান করে ফারজানা ইয়াসমিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন আকসা।

এরপর ২৫ রান করা কমল খানকে ফেরান হাবিবা। তাতেও জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। পরে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ফিজা ফায়াজ ও আরিশা আনসারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!