1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যেখানে পুলিশ আছে, সেখানে কোনো অপরাধী থাকতে পারবে না - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যেখানে পুলিশ আছে, সেখানে কোনো অপরাধী থাকতে পারবে না

প্রতিনিধি

যেখানে পুলিশ আছে, সেখানে কোনো অপরাধী থাকতে পারবে না
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার (এসপি) শাহ মো. আবদুর রউফ জেলায় অপরাধ দমনে তার শূন্য সহনশীল অবস্থান স্পষ্ট করে বলেছেন, যেখানে আমার পুলিশ আছে, সেখানে কোনো অপরাধী থাকতে পারবে না।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। আর সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।

পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ বলেন, আমি ক্রাইম নিয়ে কাজ করা অফিসার। ব্রাহ্মণবাড়িয়ার এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার ফোকাস থাকবে অপরাধ নিয়ন্ত্রণে। মাদক, অস্ত্র, সন্ত্রাস, আধিপত্য বিস্তার, বালুমহল- সব ধরনের অপরাধ রিকোভার করতে স্পেশাল ড্রাইভ চলবে।

তিনি আরও বলেন, কেউ যদি মনে করে অপরাধ করেও ব্রাহ্মণবাড়িয়ায় থাকবে, সেটা ভুল। আমার জেলায় অপরাধীর জায়গা হবে না।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা পুলিশের থার্ড আই। আপনাদের গঠনমূলক সমালোচনা ও সঠিক তথ্যে অপরাধী শনাক্ত করতে সহজ হয়। পুলিশ–সাংবাদিক একসাথে কাজ করলে অপরাধ দমন আরও শক্তিশালী হবে।

তিনি জানান, কোনোভাবেই যেন প্রকৃত মামলা রেকর্ডে বাধা না আসে— এ নির্দেশনা সব থানায় দেওয়া হয়েছে।
রিয়েল ক্রাইম হলে মামলা নেবেই- তা না হওয়ার সুযোগ নেই। এই বার্তা পেয়ে গত মাসের তুলনায় মামলার সংখ্যা বেড়েছে। প্রতিটি মামলা সঠিক ইনভেস্টিগেশন করে ক্রাইমকে রিকোভার করা সম্ভব হবে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা।

অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!