ইপেপার / প্রিন্ট
সুবর্ণচরে খাস জমি বন্দোবস্তের দাবিতে ভুমিহীন সম্মেলন
নোয়াখালীর সুবর্ণচরে খাস জমি বন্দোবস্ত দেওয়া দাবিতে বার্ষিক আঞ্চলিক ভুমিহীন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৮ ডিসেম্বর) বিকালে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে নিজেরা করি এনজিও সংস্থার উদ্যোগে এমন সম্মেলনের আয়োজন করেন ভুমিহীন সমিতি ।
এতে নিজেরা করি এনজিও সংস্থা কর্মী জিল্লুর রহমানের সঞ্চালনায় মোহাম্মদপুর ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজেরা করি এনজিও সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিউর রহমান,নিজেরা করি সংস্থার প্রতিনিধি পরিতোষ দেবনাথ , নিজেরা করি এনজিওর আক্তার মিয়ার হাট শাখার প্রতিনিধি মোশাররফ হোসেন, ব্যবসায়ী বেলাল হোসেন,চর লক্ষী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম দিলদার, ভূমিহীন নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা কামাল হোসেন স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয় ভুমিহীনরা তাদের খাস জমি গুলো বন্দোবস্ত দেওয়ার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান। উক্ত সম্মেলন শেষে চর লক্ষী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে“ দখল ”নামে একটি নাটক উপস্থাপন করা হয়। এতে স্থানীয়রা মনে করছেন উক্ত নাটিকার মাধ্যমে সবাই দখলবাজদের রুখে দিতে সচেতন হবে।