1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শীতে ত্বকের যত্নে গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি, কোনটি সেরা? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি, কোনটি সেরা?

প্রতিনিধি

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রসাধনীর ভেদাভেদ বেড়েই চলেছে। হাতের ক্রিম, ঠোঁটের ক্রিম, মুখের ক্রিম কিংবা পায়ের ক্রিম– প্রতিটি অঙ্গের জন্য আলাদা। আবার সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতের জন্য আলাদা লোশন। প্রসাধনীর এমন বাহুল্যেই যেন ত্বকের যত্নে বাড়ে বিড়ম্বনা। এ দিকে আপনার দাদিমার ঘরে খুঁজলে আজও পাওয়া যায় পেট্রোলিয়াম জেলির কৌটা আর পুরোনো গ্লিসারিনের শিশি। আর আপনি ব্যবহার করেন বাহারি প্যাকেজিংয়ের দামি ময়েশ্চারাইজার, আর তারা মাখেন সাদামাটা ক্রিম। অথচ তাদের মতো ফলাফল কেন আপনি পাচ্ছেন না, সেই নিয়ে অভিযোগের শেষ নেই। বরং কিছুদিন না হয় প্রাচীন প্রথার ওপর ভরসা রেখেই দেখুন! কিন্তু তখন প্রশ্ন উঠতে পারে– পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি ত্বকের জন্য সেরা?

ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতায় পেট্রোলিয়াম জেলি প্রায় ৯৯ শতাংশ কার্যকর। এটি ত্বকের ওপরে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা ত্বকের ভেতরের আর্দ্রতা বাইরে বেরোতে দেয় না। অর্থাৎ, এটি আর্দ্রতা ভেতরে আটকে রাখে। অন্যদিকে, গ্লিসারিন বাইরে থেকে আর্দ্রতা চুম্বকের মতো টেনে নেয়। ত্বকে মাখলে এটি পরিবেশ থেকে জলীয় বাষ্প টেনে ত্বকের ভেতরে নিয়ে আসতে পারে। তাই হালকা ভেজা ত্বকের ওপর গ্লিসারিন মাখলে তা সবচেয়ে ভালো কাজ করে।

শীতের শুষ্ক সময়ে ত্বকের রুক্ষতা কমিয়ে আর্দ্রতা বাড়াতে বা হাইড্রেশনের জন্য এই দুটি উপাদানই ব্যবহৃত হয়। তবে আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে উপাদান দুটি ভিন্নভাবে কাজ করে–

পেট্রোলিয়াম জেলি

ভেতরের আর্দ্রতাকে ভেতরেই ধরে রাখে। কখনো কখনো ত্বকের গভীর স্তর থেকে আর্দ্রতা টেনে এনে শুষ্ক স্তরে পৌঁছে দেয়। পেট্রোলিয়াম জেলিমাখার পরে ত্বকে সামান্য আঠালো ও চটচটে ভাব তৈরি হয়। প্রচণ্ড শুষ্ক, খসখসে এবং ছাল ওঠা ত্বকের জন্য এটি সেরা। ফাটা ঠোঁট, কনুই বা গোড়ালির শুষ্ক অবস্থা ফেরাতে এর জুড়ি নেই। একজিমার মতো চর্মরোগেও এটি খুব উপযুক্ত।

গ্লিসারিন

গ্লিসারিন পরিবেশ থেকে আর্দ্রতা টেনে এনে ত্বকের প্রয়োজন মেটায়। এটা বেশ হালকা। ত্বকে তেলচিটে বা আঠালো ভাব তৈরি করে না। সাধারণ থেকে হালকা শুষ্ক ত্বকের জন্য এটি সেরা। পেট্রোলিয়াম জেলির চেয়ে এটি ব্রণপ্রবণ ত্বকে বেশি ভালো কাজ দেয়। তবে খুব শুষ্ক আবহাওয়ায় এটি ত্বকের ভেতর থেকে আর্দ্রতা টেনে আনলে ক্ষতির আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞের পরামর্শ

শীতকালে প্রবল শুষ্ক ত্বকের জন্য সেরা পদ্ধতি হলো এই দুটি উপাদানের মিশ্র ব্যবহার। প্রথমে হালকা ভেজা ত্বকে গ্লিসারিন মেখে নিন। এটি ত্বকের আর্দ্রতা বাড়াবে। এরপর গ্লিসারিনের ওপর দিয়ে পেট্রোলিয়াম জেলি মেখে নিতে পারেন। এতে নিশ্চিত হওয়া যায় যে ত্বকের আর্দ্রতা বাইরে বেরোবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!