1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী রোডম্যাপে ছাড় নয়, ফেব্রুয়ারিতেই ভোট দাবি জামায়াতের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচনী রোডম্যাপে ছাড় নয়, ফেব্রুয়ারিতেই ভোট দাবি জামায়াতের

প্রতিনিধি

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। তাদের দাবি, সময়ক্ষেপণ বা অনিশ্চয়তা তৈরির যেকোনো চেষ্টা জনদৃষ্টি এড়াবে না এবং নির্বাচনের পথে কোনো ধরনের রাজনৈতিক ছলচাতুরী জনগণই প্রতিহত করবে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় তারা এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ আসন কমিটির পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। পরিচালনা করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আসন কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির (ঢাকা-৮ আসনে জামায়াত–মনোনীত সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মুহাম্মদ শরিফুল ইসলামসহ স্থানীয় সাংগঠনিক থানা পর্যায়ের আমির, নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরা।

বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে, জাতি কোনো তামাশা মেনে নেবে না। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরের ১০ বা ১১ তারিখ তফশিল ঘোষণা করার সিদ্ধান্তও রয়েছে।

তিনি অভিযোগ করেন, একটি দল সংগঠিতভাবে নির্বাচন ভন্ডুল করার চক্রান্তে নেমেছে। তবে তার দাবি, কোনো ষড়যন্ত্রে নির্বাচন রোডম্যাপ পরিবর্তন হবে না, জনগণ ইতোমধ্যেই সতর্ক রয়েছে। বুলবুল বলেন, প্রশাসনে দলীয়করণ বন্ধ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, কেউ যেন নির্বাচনের সময়সূচি নিয়ে বিভ্রান্তি তৈরি করতে না পারে।

তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রকারীরা নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপপ্রচার রুখে দিতে হবে।

দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রতি যে গণজোয়ার তৈরি হয়েছে, তা বজায় রাখতে ত্যাগ ও পরিশ্রম অব্যাহত রাখতে হবে। সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামছুর রহমান বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি ঢালাও জনসমর্থন দেখে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে মানুষের সমর্থন ধরে রাখতে কাজ চালিয়ে যেতে হবে।

এসময় তিনি ঢাকা-৮ আসনের নেতাকর্মীদের সংগঠিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!