1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছুরিকাঘাতে একজনের মৃত্যু, হত্যার দুই ঘন্টার মধ্যে প্রধান আসামী গ্রেফতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছুরিকাঘাতে একজনের মৃত্যু, হত্যার দুই ঘন্টার মধ্যে প্রধান আসামী গ্রেফতার

মো. তৌহিদ/নিজস্ব প্রতিবেদক:(চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকায় সামাজিক আলোচনা অনুষ্ঠানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিউল ইসলাম বাবু নামে একজনের মৃত্যু।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) সূত্র জানায়, গত (৫ নভেম্বর) শুক্রবার চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকার জনৈক মুছা সওদাগর তার কন্যা সন্তানের বিবাহ উপলক্ষ্যে নিজ বাড়িতে প্রতিবেশীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনার অনুষ্টান চলাকালে পূর্ববিরোধের জেরে সেখানে উপস্থিত জসিম এবং রবিউল ইসলাম বাবুর মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে জসিম উদ্দিন এবং তার অন্যান্য সহযোগীরা দেশীয় ধারোলো অস্ত্র এবং ছুরি দিয়ে রবিউল ইসলাম বাবু‘কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় নাজিরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

র‍্যাব -৭ সূত্র আরো জানান, উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ৬ডিসেম্বর আনুমানিক রাত ১২:১০ ঘটিকায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন নাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী হলেন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মন্দাকিনী গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র মো. জসিম উদ্দিন (৪৮)।

☐ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন হাটহাজারী থানা এলাকার চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত জমিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!