1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, আটক ১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

চট্টগ্রামে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, আটক ১

প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে রবিউল ইসলাম বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রতিবেশী মো. জসীম উদ্দিন (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক চলাকালে জমি নিয়ে বিরোধের জেরে জসিম ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, বাবু ও জসীম একই বাড়ির বাসিন্দা। রাতে বাড়িতে এক স্বজনের বিয়ে নিয়ে বৈঠক হয়। এ সময় বিয়ের প্রসঙ্গের বাইরে গিয়ে জসীম তার জমি দাবি করে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জসীম ঘর থেকে ছুরি এনে বাবুকে আঘাত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হামলার পর জসীমকে স্বজন ও প্রতিবেশীরা আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!