1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র বিতরণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র বিতরণ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তার সুস্থতা প্রত্যাশা করে নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে জেলা শহর মাইজদী পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন রকি।

শীতের তীব্রতায় বিপর্যস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এই কম্বল বিতরণ আয়োজন করা হয়। শহরের রেলস্টেশন এলাকা, হাসপাতাল চত্বর, বাজারসংলগ্ন পথচারীদের মাঝে একে একে শীতবস্ত্র পৌঁছে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন অনেকে। এক ছিন্নমূল নারী চোখের কোণে পানি নিয়ে বলেন, সারাদিন ঠান্ডায় কাঁপছিলাম। রাতটা কীভাবে কাটবে জানতাম না। এ কম্বলটা আমার জন্য অনেক বড় উপহার। আল্লাহ তাদের ভালো করুক।

অংশগ্রহণকারী একজন তরুণ ছাত্রদল কর্মী জানান, “শীত শুধু ধনীদের মতো নয়, গরিব মানুষের জন্য আরও কঠিন। তাই নেতার নির্দেশে আমরা চেষ্টা করেছি অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটাতে।

শীতবস্ত্র বিতরণ শেষে ছাত্রদল নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন।

জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন রকি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনাই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শীতের রাতে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করি। রাজনীতি মানুষের কল্যাণের জন্য ছাত্রদল সবসময় মানবিক কর্মকাণ্ডে পাশে থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!