1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩৬ নম্বর ওয়ার্ডের অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করলো ডিএনসিসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

৩৬ নম্বর ওয়ার্ডের অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করলো ডিএনসিসি

প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৬ ওয়ার্ডের আওতাধীন এলাকায় অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে সংস্থাটির পরিচ্ছন্নতা কর্মীরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) ডিএনসিসির ৩৬ নম্বর ওয়ার্ডের মগবাজার, মধুবাগ এলাকার ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসেবে আজ ডিএনসিসির ৩৬ নম্বর ওয়ার্ডের মগবাজার, মধুবাগ এলাকার ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে গতকাল ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গত নভেম্বর মাসে নগরজুড়ে মোট ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে।

এদিকে সম্প্রতি এক গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএনসিসি। সেখানে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে সৌন্দর্য নষ্ট করে সাঁটানো ব্যানার ফেস্টুন অপসারণের কড়া বার্তা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সব ব্যক্তি, প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করেছেন তাদের নিজ দায়িত্বে বর্ণিত ফলক, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!