1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যবসায়ীকে গুলি করে টাকা-ফোন ও মোটরসাইকেল ছিনতাই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্যবসায়ীকে গুলি করে টাকা-ফোন ও মোটরসাইকেল ছিনতাই

প্রতিনিধি

ব্যবসায়ীকে গুলি করে টাকা-ফোন ও মোটরসাইকেল ছিনতাই
নোয়াখালীর সদর উপজেলায় গভীর রাতে এক মোবাইল ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত প্রায় ১২টার দিকে দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন (২৭) খলিফারহাট বাজারের পরিচিত মোবাইল ব্যবসায়ী। তিনি বারাইপুর গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে।

সাদ্দামের বড় ভাই মো. লিটন বলেন, খলিফারহাট বাজারে সাদ্দামের দুটি মোবাইলের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেদিনও তিনি রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বারাইপুর এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমানো মাত্রই দুর্বৃত্তরা তার পথ আটকে দেয়।

তিনি বলেন, সাদ্দাম দ্রুত পালানোর চেষ্টা করলে পেছন দিক থেকে সন্ত্রাসীরা তাকে গুলি করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায়, গুলিটি তার শরীরে আটকে আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা রহিম উল্যা  বলেন, এই এলাকায় আগেও কয়েকবার ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। কিন্তু এবার তো গুলিও চালানো হলো। আমরা রাতে বের হতে ভয় পাই। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে আরও বড় ঘটনা ঘটতে পারে।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম  বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তাই বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!