1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে, শীতে কাঁপবে উত্তরের জনপদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে, শীতে কাঁপবে উত্তরের জনপদ

প্রতিনিধি

তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে, শীতে কাঁপবে উত্তরের জনপদ
অবশেষে শীত তার দাপট দেখাতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত নামতে চলেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর ফলে উত্তরের হিমেল হাওয়ায় কাবু হতে পারে জনজীবন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, এলাকাভেদে শীতের তীব্রতা ভিন্ন হতে পারে। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার (৮ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, শ্রীমঙ্গল ও এর আশেপাশের এলাকায়। এই অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হবে। এই জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।

এই সময়ে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে যেসব জেলায়- গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ, খাগড়াছড়ি ও এর আশেপাশের এলাকা। এই অঞ্চলগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে ঠান্ডা অনুভূত হবে।

আর দেশের বাকি জেলাগুলোতে রাতের তাপমাত্রা সাধারণত ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এই এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা কম হবে।

বিডব্লিউওটি জানায়, এরইমধ্যে রাজধানী ঢাকাতেও তাপমাত্রা কমতে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হবে।

সংস্থাটি আরও জানায়, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডাজনিত অসুস্থতা যেমন সাধারণ ফ্লু, নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ঠান্ডা আবহাওয়ায় নিরাপদ থাকতে শীত নিবারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে উষ্ণ পোশাক পরিধান, গরম পানীয় গ্রহণ এবং জরুরি প্রয়োজন ছাড়া খুব ভোরে বা গভীর রাতে বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!