1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজশাহীতে এনসিপির ৫ সদস্যের পদত্যাগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজশাহীতে এনসিপির ৫ সদস্যের পদত্যাগ

প্রতিনিধি

রাজশাহীতে এনসিপির ৫ সদস্যের পদত্যাগ
সাইফুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করায় একই কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা পাঁচ সদস্য কমিটি বিলুপ্তের দাবি জানান। বুধবার (৩ নভেম্বর) তারা পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান।

পদত্যাগ করা সদস্যরা হলেন—আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. নঈম ফকির। তারা গেল ২৯ নভেম্বর ঘোষণা করা এনসিপি রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদ পান।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, গত ২৯-১১-২০২৫ তারিখে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম চিঠির মাধ্যমে যার স্মারক নম্বর (এনসিপি) কেন্দ্র। জে.আ.ক।২০২৫-২০২৬/১৭) রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়। সেখানে আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, আমরা জুলাই আন্দোলনে সম্মুখের যোদ্ধা ছিলাম, স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করলাম সে স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে জেলা কমিটির আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জুলাইয়ের সঙ্গে বেইমানি রাজশাহীর মাটিতে করতে দেওয়া হবে না। এ ছাড়া, নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে। যাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত। আমরা অবিলম্বে এ কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি। রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনো স্থান হবে না। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা পাঁচজন পদত্যাগ করলাম।

এ বিষয়ে আজিজুল ইসলাম বলেন, কিছুদিন আগে সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আমার নাম আছে সদস্য হিসেবে। আমরা আওয়ামী লীগ তাড়ানোর জন্য রাজপথে লড়াই করেছি। কিন্তু আওয়ামী লীগের দোসরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক।

এ বিষয়ে এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এগুলো ইনটেশনালি করা হচ্ছে। এগুলো উদ্দেশ্যে প্রণোদিত এবং কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!