1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক

প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের একপর্যায়ে তাকে কান্না করতে দেখা যায়।

এসময় গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু বিভিন্ন ধরনের গুজব ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব বিষয়ে তিনি দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ সারা দেশের মানুষের ন্যায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও যথাযথ সহযোগিতা করছেন। হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বন্ধুপ্রতিম দেশগুলো। তার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণেই হয়ত এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেজন্য সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কোনো ধরনের গুজব ছড়ানো বা কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারসহ দলের পক্ষ থেকে অনুরোধ করছি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ ছয় বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আবারও খালেদা জিয়াকে সুস্থ দেখতে পাব ইনশাআল্লাহ। তবে দেশের মানুষের অক্লান্ত ভালোবাসা প্রমাণিত। এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ধৈর্য ধারণের জন্য অনুরোধ করেছেন। কাজেই আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। একইসঙ্গে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ তথা সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!