1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আল্লাহ যেন খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করেন : রাশেদ খান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

আল্লাহ যেন খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করেন : রাশেদ খান

প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ সেই পর্যন্ত দীর্ঘায়ু দান করুন, যতদিন শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হয়। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা সরকার। এই মানুষটি শেখ হাসিনার দ্বারা ব্যাপকভাবে নিপীড়িত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, গণধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তার খোঁজখবর নিতে হাসপাতালে এসেছি। আমরা ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি একজন আপোষহীন নেত্রী, গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করেছেন, দল-মত নির্বিশেষে সবার উচিত ওনার জন্য দোয়া করা।

তিনি বলেন, একদিকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। ‌ বিপরীতে খালেদা জিয়া অসুস্থ হলেও গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করছে আজকে। শেখ হাসিনার পক্ষে কথা বলার লোক কিন্তু বাংলাদেশে নেই, অথচ খালেদা জিয়াকে সবাই ভালোবাসছেন, দোয়া করছেন—এটা উনি অর্জন করে নিয়েছেন।

রাশেদ খান বলেন, আজকে যে খালেদা জিয়া অসুস্থ, তার প্রধান কারণ আওয়ামী লীগ সরকার। আমি দেশবাসীকে বলতে চাই, আসুন আমরা সবাই মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!