1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লন্ডনের প্রেসক্রিপশন আর ফ্যাসিবাদী শাসনে দেশ চলবেনা: কোম্পানীগঞ্জ সমাবেশে ভিপি সাদিক কায়েম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লন্ডনের প্রেসক্রিপশন আর ফ্যাসিবাদী শাসনে দেশ চলবেনা: কোম্পানীগঞ্জ সমাবেশে ভিপি সাদিক কায়েম

মো: জয়নাল আবেদীন

লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুব সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি সতর্ক করে বলেন, নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো চলবে না, এটা হবে জনগণের বাংলাদেশ।

সমাবেশে বক্তৃতায় ভিপি সাদিক কায়েম আরও বলেন, জনগণের বাংলাদেশে বস্তা-পঁচা রাজনীতির আর ফেরত আসার সুযোগ নেই। কেউ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলে হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি হবে।

তিনি আরও দাবি করেন, দেশের রাজনৈতিক পরিবর্তন জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতেই হওয়া উচিত, বিদেশনির্ভর সিদ্ধান্তে নয়।

সবশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মুনাজাত করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন।

উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মাও. ফয়জুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ,‌ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাশুক উদ্দিন, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন ইমাদ, শিবির সভাপতি মইনুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!