1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

প্রতিনিধি

বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাঁশো লয়দাপাড়া গ্রামে মোরশেদা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় নিহতের স্বামী তায়েজ উদ্দিনকে পুলিশ আটক করেছে।

নিহত মোরশেদা বেগম তালগাছী গ্রামের মৃত মকু মিয়ার মেয়ে। তায়েজ উদ্দিন বাঁশো গ্রামের মৃত কছির সর্দারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তায়েজ উদ্দিন হঠাৎ ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া ও কুড়াল নিয়ে স্ত্রী মোরশেদার ওপর আক্রমণ চালান। ধারালো অস্ত্রের একের পর এক আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় তাদের ছোট মেয়ে মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লক্ষ্য করে হামলা করা হয়। মেয়েটি প্রাণভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিজেকে রক্ষা করে।

ঘটনার পর তায়েজ উদ্দিন বাড়ির মাটির দোতলায় অস্ত্রসহ লুকিয়ে পড়েন। পরে গ্রামবাসীরা তাঁকে পুলিশে সোপর্দ করে।

প্রতিবেশীরা জানান, তায়েজ উদ্দিন দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তাকে দুই বছর আগে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ঘটনার আগের দিনও স্বামী-স্ত্রী মাঠে একসঙ্গে কাজ করেছেন বলে তারা জানান। হঠাৎ কী কারণে এমন ঘটনা ঘটল তা তাদের বোধগম্য নয়।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, অভিযুক্ত তায়েজ উদ্দিনকে আটক করে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!