1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল, ককটেল উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল, ককটেল উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। এরপর বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যান।

এদিন দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, সকাল সাতটার দিকে ৫-৬ জন একটি ব্যানার নিয়ে ৫০ থেকে ৬০ সেকেন্ডের একটি মিছিল করে পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, মোহাম্মদপুরের হুমায়ুন রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।

এটি জেনেভা ক্যাম্পের নাকি নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত সংগঠনের- এ প্রশ্নে তিনি বলেন, জেনেভা ক্যাম্পের পাশেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ক্যাম্পের নাকি অন্য কোনো ঘটনার অংশ- সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!