1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণমাধ্যমকে ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থের পাহারাদার বানানো হয়েছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণমাধ্যমকে ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থের পাহারাদার বানানো হয়েছে

প্রতিনিধি

দেশের সাংবাদিকতা ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থের দখলে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, সাংবাদিকতা পেশা সভ্যতার অন্যতম মানদণ্ড হলেও বর্তমানে সারা বিশ্বেই এই পেশা তার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে। সাংবাদিকতার যে লক্ষ্য, সত্য সংবাদ পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা সেই স্থিরতা আজ আমরা ধরে রাখতে পারছি না।

তিনি বলেন, সাংবাদিকতা এখন অনেক ক্ষেত্রে নৈতিকতা, সুবিধা ও স্বার্থঘেঁষা আচরণের কারণে পেশাগত মর্যাদা হারাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির ব্যবসায়িক পুঁজি রক্ষা, কোনো রাজনৈতিক ব্যক্তির স্বার্থ রক্ষা অথবা অর্থনীতি ও দুর্নীতির লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ৬৮ জন সাংবাদিক ও সাংবাদিক নেতাকর্মী নিখোঁজ হয়েছেন, ছয়জন শাহাদাত বরণ করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাদের ত্যাগ ইতিহাসে লেখা থাকবে। আজকের সাংবাদিকরা যদি কিছু স্বার্থ ত্যাগ করে জাতির স্বার্থকে অগ্রাধিকার দেন, তবে নতুন বাংলাদেশ গঠনে বড় অবদান রাখতে পারবেন।

রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কিছু ন্যাশনাল কনসেন্সাস থাকা দরকার। ক্ষমতায় গেলে কোনো দল যেন ভিন্ন মতকে দমন না করে, সামাজিক ন্যায়বিচারের সুযোগ সবার জন্য সমান রাখে। আমরা চাই বাংলাদেশ হোক করাপশন-ফ্রি। দুর্নীতির সাথে যারাই জড়িত, তাদেরকে না বলুন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!