1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাদের অন্তরে তাকওয়া আছে, তাদের পার্লামেন্টে পাঠাতে হবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যাদের অন্তরে তাকওয়া আছে, তাদের পার্লামেন্টে পাঠাতে হবে

প্রতিনিধি

যাদের অন্তরে তাকওয়া আছে, তাদের পার্লামেন্টে পাঠাতে হবে
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একজন মন্ত্রী বা উপদেষ্টা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না। পার্লামেন্টে ২০০ আসন যদি আদর্শ দ্বারা হয়, তাহলে রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে পারবেন। বর্তমান বিধি যদি পরিবর্তন করতে চান, তাহলে পার্লামেন্টে আদর্শিক, যাদের অন্তরের ভেতরে তাকওয়া আছে, সততা আছে তাদের পার্লামেন্টে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবারে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আলেম ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে। তারা হলো সমাজের শক্তির প্রতীক। সম্পর্কটাকে আরও সুদৃঢ় করতে হবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি। আগামী দিনে নতুন পথের সন্ধান পাব এবং কোনোক্রমে আর অন্ধকার জগতে আমরা ফিরে যাব না।

তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার অধিকার কারও নেই। ইসলাম নিয়ে কোনো মন্তব্য করতে হলে আলেম ওলামাদের সাথে ঐতমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য হয়ে যাবে।

সম্মেলনে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, এককভাবে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় আসলে পরিস্থিতি ভয়াবহ হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!