ইপেপার / প্রিন্ট
সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, বিজিবির কালাসাদেক বিওপির কমান্ডার সুবেদার মো. জালাল উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাস, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, ইছাকলস ইউপির চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান প্রমুখ।