1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পদায়ন ও পদোন্নতিতে অনিয়ম : এলজিইডি অফিসে অভিযান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

পদায়ন ও পদোন্নতিতে অনিয়ম : এলজিইডি অফিসে অভিযান

প্রতিনিধি

বিভিন্ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের বিধিবহির্ভূতভাবে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর, পদায়ন ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, এলজিইডির বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের বিধিবহির্ভূতভাবে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর, পদায়ন, নিয়মিতকরণ ও পদোন্নতি প্রদানের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জানা যায়, ২০১০, ২০১১ ও ২০১৩ সালে বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের অনুমোদন ছাড়া রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে পদোন্নতিসহ পদায়ন করা হয়েছে। এলজিইডির নিজস্ব নিয়োগ বিধিমালা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক বিধিও এ ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। পরবর্তী সময়ে টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে। এ সময় কর্তৃপক্ষের নিকট থেকে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!