1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রাণীসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : পরিকল্পনা উপদেষ্টা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রাণীসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : পরিকল্পনা উপদেষ্টা

প্রতিনিধি

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রাণীসম্পদ খাতকে আরও উন্নত করতে প্রযুক্তিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, এই খাতের উন্নয়নে গবেষকরা কাজ করছেন। তাছাড়াও দেশের উন্নয়নে বিভিন্ন গবাদিপশু পালনের মাধ্যমে খামারিদের বিশেষ করে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আজ (বুধবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বার্তা পাঠান।

এ ছাড়াও এতে গবাদিপশু পালন, পল্ট্রি খামার, প্রাণি ও প্রাণিজাত পণ্য, প্রাণি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রান্তিক খামারি ও নারী ক্যাটাগরিতে ১৫ জনকে নগদ অর্থ, ব্রোঞ্জ, রৌপ্য ও স্বর্ণ পদক প্রদান করা হয়। ওয়াহিদউদ্দিন মাহমুদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, এই খাতের উন্নয়নে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পশু পালন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়তা হিসেবে কাজ করছে এবং এ খাত অর্থনীতিতে শক্তি যুগিয়েছে বলেও মনে করেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা গবাদি পশু পালনের মাধ্যমে সাফল্য অর্জন করেছি। এ খাত অর্থনীতিতে শক্তি যুগিয়েছে। গবাদি পশু পালনের ক্ষেত্রে পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহবান জানান তিনি।এখাত আরও উন্নত করতে উদ্যোক্তাদের স্বাস্থ্য সম্মত পশু খাদ্য সরবরাহ ও টিকাদানে সহায়তার কথা বলেন তিনি। মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী-পুরুষ উভয়ে মিলে দেশিও সম্পদ গবাদি পশু পালনের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়েছেন। তিনি আরও বলেন, দেশে বিভিন্ন প্রজাতির গবাদিপশু পালন করা হচ্ছে। দেশীয় উদ্যোক্তারাও এ ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

তবে এ ব্যাপারে একটি নীতিমালা করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!