1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘পুতুল ভেবে কাছে গিয়ে দেখি মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

‘পুতুল ভেবে কাছে গিয়ে দেখি মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ’

প্রতিনিধি

‘পুতুল ভেবে কাছে গিয়ে দেখি মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ’
কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠের ধানক্ষেত থেক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা ও মুখ পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে মরদেহটি দেখতে পায়।

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মত তারা মাঠে ধান কাটতে যায়। এ সময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনির জমিতে মুখ পোড়ানো, গলাকাটা বিবস্ত্র মধ্যবয়সী একজনের মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে ধানক্ষেতে ফেলে মুখে আগুন দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষক রাজা আলী বলেন, বুধবার সকালে আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কি যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র মরদেহ পড়ে আছে। পরে আমি পুলিশকে বিষয়টি জানাই।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব তালুকদার বলেন, উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মরদদেহের পরিচয় ও অপরাধী শনাক্তের কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!