1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এখনো শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

এখনো শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ

প্রতিনিধি

শাহবাগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে এখনো আন্দোলনকারী পরীক্ষার্থীরা অবস্থান করছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান ধরে রেখেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জাস্টিস ফর ৪৭তম বিসিএস— ব্যানারে এসব পরীক্ষার্থীরা যমুনা অভিমুখে যেতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা সরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। একই দাবিতে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তারা। বিকেলে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ থানার সামনে এলেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

সেখান থেকে বিকেল সাড়ে ৩টা নাগাদ আলোচনার জন্য সচিবালয়ে যান আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রতিনিধিদল। পরে ৪টা ৪০ মিনিটের দিকে কোনো আলোচনা ছাড়াই সচিবালয় থেকে ফিরে আসলে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। কিছুক্ষণ পর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশও পাল্টা ধাওয়া দিয়ে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আন্দোলনরত পরীক্ষার্থীরা বলেছেন, আগে বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে দুই মাসেরও কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। অবশ্য আন্দোলনের মধ্যেও আগের সিদ্ধান্তে অটল রয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আসছে ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ— এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয়ে পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!