1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদক মামলায় দুই সন্তানের কারাদণ্ড, মায়ের যাবজ্জীবন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মাদক মামলায় দুই সন্তানের কারাদণ্ড, মায়ের যাবজ্জীবন

প্রতিনিধি

মাদক মামলায় দুই সন্তানের কারাদণ্ড, মায়ের যাবজ্জীবন
পিরোজপুরের কাউখালীতে মাদক মামলায় এক মাকে যাবজ্জীবন এবং তার দুই সন্তানকে যথাক্রমে এক বছর নয় মাস ও এক বছর ছয় মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবনপ্রাপ্ত মাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর এক বছর নয় মাস দণ্ডপ্রাপ্ত সন্তানকে ৩ হাজার টাকা এবং এক বছর ছয় মাস দণ্ডপ্রাপ্ত সন্তানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সময় অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো. খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫), তার ছেলে মো. মেহেদী হাসান মুন্না (১৯) এবং মেয়ে ইকতার জাহান তিশা (২২)। এর মধ্যে মা শারমীন আক্তারকে যাবজ্জীবন, ছেলে মেহেদী হাসানকে এক বছর ৯ মাস এবং মেয়ে ইকতার জাহানকে এক বছর ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্ত হলেন শারমীন আক্তারের আরেক ছেলে সাইফুল ইসলাম পায়েল (২৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর জেলা পরিদর্শক মো. বদরুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর শিয়ালকাঠী গ্রামে ওই পরিবারের বাড়িতে অভিযান চালান। অভিযানে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বদরুল হাসান বাদী হয়ে চারজনকে আসামি করে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বলেন, আদালত একজনকে যাবজ্জীবন এবং দুইজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন। পাশাপাশি যাবজ্জীবনপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং অন্য দুইজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!