1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট সংযোগকারী কর্মীর মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট সংযোগকারী কর্মীর মৃত্যু

প্রতিনিধি

রাজধানীর রমনার নিউ ইস্কাটন রোডে ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ইন্টারনেট লাইনম্যানের কর্মী ছিলেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন বরিশালের কোতোয়ালি থানার দক্ষিণ গরাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের ছেলে শুভ জানান, আমার বাবা নিউ ইস্কাটন রোড এলাকায় একটি ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যান হিসেবে কাজ করতেন। আজ বিকেল ৩টার দিকে নিউ ইস্কাটন রোড এলাকায় ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!